দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Ray White Ltd.-এর নতুন আবাসন প্রকল্প ‘Espacio’ -এর Ground Breaking Ceremony শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
জলসিঁড়ি আবাসনের সেক্টর-১৪-এর প্লট-২, রোড-৫০৬বি-তে আয়োজিত অনুষ্ঠানে ভূমির মালিকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ফ্ল্যাট ক্রেতা, Ray White Ltd.-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Lake View ও Park View-সংবলিত মনোরম পরিবেশে নির্মিত হতে যাচ্ছে ‘Espacio’। আধুনিক স্থাপত্য, পরিকল্পিত আবাসনব্যবস্থা এবং আরামদায়ক জীবনযাপনের সমন্বয়ে প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা করেছে Ray White Ltd.।
Ground Breaking Ceremony-এর মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘Espacio’ জলসিঁড়ি আবাসনে একটি আধুনিক, নান্দনিক ও মানসম্মত আবাসন প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Ray White Ltd. দীর্ঘদিন ধরে আধুনিক স্থাপত্য, নির্মাণমান এবং গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে প্রিমিয়াম আবাসন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ‘Espacio’ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি জলসিঁড়ি আবাসনে তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করছে।