জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (প্রায় ৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালিরচর হাজীপাড়া সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকাবাসী বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহটি অজ্ঞাত নারীর। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
