আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচানে চেয়ারম্যান হয়ে সেবা করতে চান গোনিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান চৌধুরীর কৃতি সন্তান তরুন সমাজ সেবক মোশারফ হোসেন চৌধুর।

তিনি সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানর উত্তর যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোশারফ হোসেন চৌধুরী তিনি গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকেন।

পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি গোবিন্দশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।

একজন তরুণ উদীয়মান ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে এলাকায়।

চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন চৌধুরী বলেন, আমি অনিয়ম করব না, আমার এলাকায় অনিয়ম করতে দেব না। কোন অনিয়ম দূর্নীতি হলে আমি প্রতিবাদ করি। আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নে অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে শুরু করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। এবার আমি গোবিন্দশ্রী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করছি ।

আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এবং ইউনিয়নবাসী যদি সমর্থন করেন তাহলে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করব। আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর সেবা করে যাব।

দল যদি আমাকে সমর্থন দেয় তবে আমি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব ইনশাল্লাহ। আর আমি নির্বাচিত হলে গোবিন্দশ্র ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।