মধ্যরাতে কুষ্টিয়া কোর্ট স্টেশন ভবনে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নকশিকাঁথা কাউন্টারের পাশে দুটি বোমা সদৃশ বস্ত দেখতে পাই স্থানীয়রা। পরে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে। প্রায় আড়াই ঘন্টা পর পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হোসাইন ঘটনাস্থলে এসে ব্যাগ দুটি খুলে দেখতে পান তাতে কয়েকটি ইটের টুকরো রাখা হয়।
জিআরপি থানার অফিসার ইনচার্জ হোসাইন জানান, ব্যাগ দুটি দেখে মনে হয়েছে স্টেশন থেকে পাওয়া ব্যাগে বোমা নয়। স্থানীয়দের উপস্থিতিতে নিজেই ব্যাগটি খুলে দেখতে পাই ব্যাগে আসলে বোমা জাতীয় কিছুই নয়। কয়েকটি ইটের টুকরা দেখা যায়।
এদিকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর স্থানীয়দের মাঝে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।