নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের আগুন সন্ত্রাস, গুপ্ত হামলা, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের কোট স্টেশন থেকে বুধবার দুপুরে জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজারস্ত দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিএনপি’র মেয়র নমিনি মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, যারা মেয়র চেয়ারম্যান কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন তারা ভালো হয়ে যান। অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন দলের দীর্ঘদিনের নির্যাতিত পরীক্ষিত নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না। তিনি বিএনপি’র সেইসব নেতাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে ভালো হয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় তিনি এই মুহূর্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।