চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্তে একটি রাসেল ভাইপার সাপ মেরেছে ভ্যানচালকরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভারতের অভ্যন্তরে সাপটি একটি বাবলা গাছের নীচে দেখতে পায় ভারতের ভ্যানচালক রতন। এরপর বাংলাদেশী ভ্যানচালকদের সাথে নিয়ে রাসেল ভাইপার সাপটি পিটিয়ে মারে।
বাংলাদেশী ভ্যানচালক সবুজ জানায়, আমরা দু’দেশের ভ্যানচালকরা দর্শনা আইসিপিতে পাসপোর্টধারী যাত্রীদের বহন করি। আজ বেলা সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বাবলা গাছের নীচে সাপটিকে দেখতে পায় ভারতের ভঢানচালক রতন বাবু। পরে আমরা রাসেল ভাইপার সাপটি কে মেরে ফেলি।
সবুজ আরো জানায়, বিষধর রাসেল ভাইপার মানুষকে কামড় দিলে প্রানহানি ঘটতে পারে এজন্য মেরেছি।