ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জয়নাল আবেদিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আশুগঞ্জ টোলপ্লাজা থেতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন সরাইল উপজেলার নসিমপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
বুধবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে আশুগঞ্জের টোলপ্লাজায় অভিযান চালিয়ে আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।