শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে সততা সংঘ গঠন, নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বিক্রেতা বিহীন সততা স্টোর উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরন বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (লিগ্যাল) জেলা ও দায়রা জজ মো. শাহাদাৎ হোসেন প্রামানিক।
এ সময় মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ এবং চরমুগুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি সততা স্টোর পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের উপপরিচালক মাহবুবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. জামান মিয়া, সাধারণ সম্পাদক আজমল হুদা ঢালী, দুদক এর সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, উপসহকারী পরিচালক শ্যামল চন্দ সেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, মনজুর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।
