মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে পৃথক তিনটি বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের তিনটি বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। সাদা কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’। সকালে বাড়ির সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমিন এবং আইব নবীর রহমানের বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা রাতের আঁধারে এগুলো সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর শহরের পৃথক দুইটি স্থানে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ বিস্ফোরিত আলামত পরীক্ষা করে সেগুলোকে পটকা বলে জানিয়েছিল।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির প্রতিবেদককে বলেন, ‘ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত হতে তদন্ত চলমান রয়েছে। এ সকল ঘটনায় প্রয়োজনীয় আয়রনক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।