ঝালকাঠিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা এবং নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভায় সার ও বীজের সরবরাহ, বিতরণ এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ৩৫ জন নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়। কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য অনুযায়ী নতুন ডিলার সহ জেলায় মোট ৬৯ জন ডিলার রয়েছে।

উল্লেখ্য, কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ এবং বিতরণব্যবস্থা সচল রাখতে জেলার ডিলারদের সাথে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কাজ করে থাকে।