ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে সেখানকার মনিরা ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে । মঙ্গলবার ( ৩ নভেম্বর) সকালে এ অভিযান চলাকালে বড় কাঠালিয়া নামক স্থানে মনিরা ব্রিকফিল্ডের প্রয়োজনীয় বৈধ্য কাগজপত্র না থাকায় ইট তৈরির চুলা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে।
কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমি রানী জানান, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ এ অভিযান চালান।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি এর সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, আমরা মনিরা ব্রিক ফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছি। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতায় যত গুলো ইট ভাটার চিমনি রয়েছে ওইসব ভাটায় অভিযান চালানো হবে।