জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগারচর এলাকার বাসিন্দা মৃত আলা বক্সের পুত্র।
শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, ডিবি-১ পুলিশের একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমিন শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুরকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।