গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ডিজিটাল লেনদেন সেবায় নতুন সম্ভাবনার প্রত্যয় নিয়ে গাজীপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে PayStation-এর ৮ম বর্ষপূর্তি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ছুটি রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, বিনোদনমূলক অনুষ্ঠান ও বিভিন্ন আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PayStation-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফারুক হোসেন, পরিচালক আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক তাসমিয়া হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে PayStation। সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি ও চাহিদা বাড়ায় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা সহজ ও আধুনিক করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তারা বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রম নয়, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক তৈরি করাই PayStation-এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তির ব্যবহার ও গ্রাহকসেবার মান আরও বাড়িয়ে ডিজিটাল লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বর্ষপূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।