সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর)দুপুরে টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এ সভায় বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম আনসার উদ্দিন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল গফুর প্রমুখ।

মতবিনিময় সভায় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন,জননিরাপত্তা,শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।