ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারি, খন্দকার মো. বিল্লাল হোসেন, আবুল মুনসুর মিশন, নাজমুল খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মুশফিকুর রহমান এম.পি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে সরকারের উদ্যোগকে অনুসরণ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ পড়ালেখায় মনযোগি হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন।