ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছরের এক শিশু কন্যা ও উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ধর্ষনের ঘটনায় ধর্ষক আহাম্মদ আলী সোহানকে- (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহাম্মদ আলী সোহান উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।

শুক্রবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই সকাল ৬টায় ভিকটিম ঘুম থেকে মক্তবে যাওয়ার জন্য প্রতিবেশী এক মেয়েকে ডাকতে যায়। তখন আহাম্মদ আলী সোহান ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বাড়ির ছাদে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের পিতা গত ২৮ জুলাই নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৩। মামলা দায়েরের পর র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে ধর্ষক আহাম্মদ আলী সোহানকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আহাম্মদ আলী সোহানকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়।