নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, সিনিয়র যুগ্ম আহŸায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম, যুগ্ম-আহŸায়ক হান্নান শাহ এবং কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আহŸায়ক পিন্টু সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুল কাদের ও সহকারী শিক্ষক মির্জা ইকবাল হোসেন বেগ, ঝাঞ্জাইলল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী নোওয়াব, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দেয়। এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহŸান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ ও অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তাই প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করার আহŸান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশÑদুটিই একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও তরুণদের সচেতন করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।