ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিজয়নগর মডেল প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে বিজয়নগরে কর্মরত সাংবাদিকদের এক আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য সাত সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী টিপু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মো. কেফাইতুল ভূঞা (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. বায়জিদ মিয়া (দৈনিক রূপালী বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ বিজয়নগরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।