বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচনকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। প্রার্থীরা ভোটারদের সঙ্গে দেখা করে নিজেদের পক্ষে ভোট চাইছেন।

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে ভোট হবে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে প্রার্থীরা হলেন—কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।

পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন। তাঁরা হলেন—মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।

নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।

নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।

তিনি নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।