ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবনের দায়ে হবিকুল (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাপমারী এলাকায় থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হবিকুলের বাড়ি সাপমারী গ্রামে।সে আজিম উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।

মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন।