ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভেটেরিনারি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন পৃথক অভিযান চালিয়ে জেলা শহরের বোডিং মাঠ ও কাউতুলি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বোডিং মাঠ ও কাউতুলি এলাকায় দুটি ফার্মেসীতে অভিযানে দেখা যায় লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্য প্রদর্শন করে রেখেছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দুটি ফার্মেসীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
