ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

সভায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি মনঢ়ৌগ সহকারে পাঠদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষকদেরকে আরো আন্তরিকভাবে পাঠদানের বিষয়ে আলোচনা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাবেদ আহমেদ খান, জসিম উদ্দিন দেওয়ান, মো. আব্দুর রহিম, মিজানুর রহমান, আশারুজ্জামান ভূঁইয়া খোকন প্রমূখ।অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন, সবির আহমেদ খান, মিলন মিয়া, হাছিনা বেগম, তাহমিনা আক্তার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারুক আহমেদ, শাহনোয়াজ খান, মনোয়ারা বেগম, শাহীনা আক্তার।