বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়। জেলা সদরসহ বিভিন্ন উপজেলাতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। কিকেলে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে আখাউড়ায় সংসদ সদস্য মুশফিকুর রহমানের উপস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা বিএনপি’র উদ্যোগে পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও ব্যবসায়ি কবির আহমেদ ভ‚ঁইয়া। এছাড়া জেলার বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ উপজেলায় পৃথক কর্মসূচি পালিত হয়।
