বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -১- নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে.এম. খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূইঁয়া, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন, প্রকৌশলী সৈয়দ সোহেল আবদাল, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, জাসাসের সদস্য সচিব অ্যাডভোকেট ছাদেকুর রহমান, আব্বাস মিয়া, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা হচ্ছে সংগ্রাম, ত্যাগ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তার হাতেই বিএনপির প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
