ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিল্প, কর্মসংস্থান ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আশুগঞ্জ সার কারখানার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন আশুগঞ্জ সারকারখানাটি দীর্ঘ ১৮ মাস যাবত কারখানাটি গ্যাস সরবরাহ না পাওয়ার অযুহাতে বন্ধ রয়েছে। যার কারনে কারখানার শ্রমিক কর্মচারীদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। ন্যায্য দাবি মেনে নিয়ে কারখানাটি দ্রুত চালু না করা হলে রেলপথ, নৌপথ ও সড়কপথ অচল করে হলেও আশুগঞ্জ ফার্টিলাইজার সচল করা হবে।
সোমবার (৩১ আগষ্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে কারখানাটির নামকরণ ও আধুনিকায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সচল করার দাবি জানানো হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করে আন্দোলনকারিরা।

মানববন্ধনের বলা হয়, আশুগঞ্জ সার কারখানাটি ১৯৮১ সালে আনুষ্ঠানিকভাবে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করাহয়। পরে ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে ভাবে কারখানাটির উৎপাদন শুরু হয়। পরে ওই বছর আশুগঞ্জ ক্যামিকেল কোম্পানী লিমিটেড থেকে জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে নামকরণ করাহয়। পরে ২০১০ সালে তৎকালিন সরকার জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে পুনরায় আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড নামকরণ কর হয়।
এরপর থেকে প্রতিদিন গড়ে ১৬’ শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। তবে প্রায়শই কারখানাটি গ্যাস সংকটের কারণে কখনো চালু কখনো বন্ধ হয়ে আসছে। এর পর গত বছরের পহেলা মার্চ থেকে গ্যাস সংকটের কারণে কারখানাটির এখন পর্যন্ত ১৮ মাস ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। এনিয়ে সারকারখানার ১২শ স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক মিলিয়ে অন্তত ২হাজার শ্রমিক কর্মচারী আন্দোলন করে আসছে।
শ্রমিক কর্মচারীদের দাবি অবিলম্বে বন্ধ কারখানাটিতে গ্যাস সংযোগ প্রদান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হোক। পাশাপাশি জিয়া সরকারখানা-২ নামে ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন নতুন একটি সারকারখানা স্থাপন করা হউক। অন্যথায় রেলপথ, সড়ক পথ অবরোধকরার ঘোষনা দেন শ্রমিক কর্মচারীরা।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুইয়া, সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ওয়েলফার এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী, উপজেলা শ্রমিক শ্রমিক দলের আহ্বায়ক সুহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রাজিব পারভেজ, এনসিপির কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম মুখ্য সংগঠক জয়ন্তি বিশ্বাস, উপজেলা ট্রাক-মালিক সমিতির সভাপতি মো. মাহালম, সাধারণ সম্পাদক চপল খাঁ, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হকসহ এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।