‎​নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

‎রোববার ৩০ আগস্ট বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ক্যাম্পটির  উদ্বোধন করা হয়। উদ্ভোদন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

‎​সদর উপজেলার পশ্চিমাঞ্চলের চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়নের নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে এই ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎​সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, শান্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধ নির্মূলে পুলিশ শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

‎​সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।