সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর নাম, পরিচয়, ছবি ও কণ্ঠস্বর নকল করে বিভিন্ন মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ দাবি, ক্রেডিট কার্ডের পিন, ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য এবং ওটিপি (OTP) সংগ্রহের অপচেষ্টা চালিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এ প্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, +8801357078022 এবং +8801845637544 নম্বরসহ এ ধরনের ব্যবহৃত কোনো মোবাইল নম্বরই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক নম্বর নয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে এ ধরণের প্রতারণামূলক কল, বার্তা ও অনলাইন যোগাযোগ সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। উল্লেখ্য, মাননীয় উপাচার্য মহোদয় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো প্রয়োজনে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কারও কাছে অর্থ দাবি করেন না।

অতএব, এ ধরনের কোনো কল, বার্তা বা অনলাইন যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করবেন না। একই সঙ্গে বিষয়টি প্রয়োজনে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সকলের সচেতনতা, সতর্কতা ও সময়োপযোগী পদক্ষেপই এ ধরণের প্রতারণা প্রতিরোধের সর্বোত্তম উপায়।