ময়মনসিংহ সিটি করপোরেশনের সি কে ঘোষ রোডে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার তানভীর আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মোহাম্মদ হাসান আলী, সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, ব্র্যান্ডিং বিভাগের মো. মাইনুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং বিভাগের হাসিবুর রহমান এবং মানবসম্পদ (এইচআর) বিভাগের মো. ফজলে ফরাজী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এবং ময়মনসিংহ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল্লাহ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সৈয়দ সাইদুজ্জামান শরীফ, ভবনের মালিক মো. দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মিন্টু কলেজ মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।

এ সময় এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।