নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে দুটি গাভী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ফতেপুর ইউনিয়নে নিজফতেপুর গ্রামের কৃষক মোহাম্মদ নজর মিয়ার গোয়াল ঘরের ধূয়া থেকে এমন ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে আরও একটি গাভী মৃত্যু শয্যায় রয়েছে। এতে কৃষক মোহাম্মদ নজর মিয়ার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে ইউএনও নাদির হোসেন শামীম বুধবার ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, কৃষক মোহাম্মদ নজর মিয়া প্রতিদিন মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে আগুন জ্বালিয়ে ধূয়া দিতেন। এ ধুয়া থেকেই গোয়াল ঘরে আগুন লাগে এবং চারপাশ চড়িয়ে পড়ে। গোয়াল ঘরে থাকা তিনটি গাভীর মধ্যে দুটি গাভী তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়। অন্য আর একটি গাভী পুড়ে মৃত্যু শয্যায় রয়েছে। দুটি ছাগল ও হাসঁ পুড়ে গেছে। এতে প্রাথমিক হিসেবে তার আনুমানিক তিন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে । এমন সংবাদ শোনে ইউএনও নাদির হোসেন শামীম পরিবারটির জন্য শুকনো খাবার নিয়ে যান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিছ উদ্দিনসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও নাদির হোসেন শামীম জানান, এটা একটি প্রাকৃতিক দুর্যোগ। যে পরিমান ক্ষতি হয়েছে সব’ত দেয়া সম্ভব নয়। এর পরেও আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে টিন ও আর্থিক সহযোগিতা করব। তাৎক্ষণিক আমরা পরিবারটির জন্য শুকনো খাবার দিয়ে এসেছি।