কিশোরগঞ্জের হোসেনপুরে সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ হল রুমে ওই প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষক সৈয়দ অলি হাসান।
এছাড়াও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উক্ত কর্মশালায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।