কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার( ২৭ এপ্রিল) বিকালে স্থানীয় মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ওই টুর্নামেন্টে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজাহারুল ইসলামের অনুপস্থিতিতে টুর্নামেন্টটি উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন।

সঞ্চালনার দায়ীত্বে ছিলেন কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজর রহমান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন, শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ,সাদ্দাম হোসেন চানঁ মিয়া, পৌর বিএনপির সভাপতি শফিকুল হক শফিক, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার আলম নয়ন পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকন্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।