মেহেরপুরের ধলা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি গাঁজা ও আট বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আনুষ্ঠানিক একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’