নাটোরের লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ভাটায় জরিমানা ৩০ লাখ টাকা

নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ উপায়ে ইটভাটা পরিচালনার দায়ে ছয়টি ভাটায় মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।