কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন টানা ১৫ দিন ধরে প্রজ্জ্বলিত গ্যাসানল। দীর্ঘ দুই সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণ ও গ্যাসের চাপ, গতি ও স্বভাব বোঝার জন্য পরীক্ষা নিরীক্ষা শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরে থাকা বাণিজ্যিক থার্মোজেনিক গ্যাস এবং এখানে বড় আকারের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ইনানীই হতে যাচ্ছে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে গ্যাস উদ্গিরণস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)এর নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল ও ভূতাত্তি¡ক প্রতিনিধিদল। পরিদর্শন শেষে বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা ১৫ দিন ধরে একই মাত্রার চাপ ও গতিতে গ্যাস বের হওয়া প্রমাণ করে যে এর নিচে বড় আকারের গ্যাসের রিজার্ভার রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাসের প্রবাহের হার, ভূগর্ভস্থ চাপ, তাপমাত্রা, গ্যাসধারী শিলাস্তরের পুরুত্ব, বিস্তৃতি ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে হয়। এসব তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য মজুদ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ নির্ধারণ করা সম্ভব।

বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার রফিকুল ইসলাম জানান, দীর্ঘ ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করা হয়েছে।এ সময়ে গ্যাসের চাপ ও প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকায় ভূগর্ভে বড় ধরনের গ্যাসের আধার থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এভাবে জ্বলতে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই বাপেক্সের শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশনায় প্রথম অগ্রাধিকার হিসেবে কূপটি নিরাপদ উপায়ে সিল করে নিয়ন্ত্রণে আনার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য প্রয়োজন বিস্তারিত ভূতাত্তি¡ক পরীক্ষা নিরীক্ষা চলবে।

পেট্রোবাংলা ও বাপেক্সের প্রাথমিক ভূতাত্তি¡ক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে যে, ১ হাজার ফুট গভীরে জেগে ওঠা এই কূপটিতে শুধু প্রাকৃতিক গ্যাসই নয়, বরং বিশাল খনিজ তেল কিংবা কনডেনসেটের বিপুল মজুত থাকতে পারে। জোরপূর্বক নলকূপের মুখ বন্ধ করতে গেলে মাটির নিচে প্রচÐ চাপ তৈরি হয়ে স্মরণকালের ভয়াবহতম ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে জানমালের বড় ক্ষতি এড়াতে বৈজ্ঞানিক ফর্মুলায় গ্যাসকে উন্মুক্তভাবে পুড়িয়ে শেষ করার ‘কন্ট্রোলড বার্নিং’ কৌশল নিয়েছে প্রশাসন।

বাপেক্সের কারিগরি দলের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে প্রশাসন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকার একটি বাড়ির আঙিনায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ গ্যাসের উদ্গিরণ শুরু হয়। গ্যাসের সঙ্গে প্রচÐ বেগে পানি বেরিয়ে আসতে থাকে। পরে গ্যাসে আগুন ধরলে তা অব্যাহতভাবে জ্বলতে থাকে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে বিষয়টি জ্বালানি বিশেষজ্ঞদের নজরে আসে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েবের ভাষ্য অনুযায়ী, দেশের অধিকাংশ গ্যাসের মজুদ ভূগর্ভের প্রায় দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরতায় পাওয়া যায়। সে বিবেচনায় ইনানীর গ্যাসের উৎস ও ভূতাত্তি¡ক অবস্থান বিশেষভাবে পরীক্ষা করা প্রয়োজন। অসভীর স্তরে গ্যাস পাওয়া গেলেও এর সঙ্গে গভীর কোনো গ্যাসস্তরের সংযোগ রয়েছে কি না, তা অনুসন্ধান ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

ভূতত্ত¡বিদদের মতে, একই ভূতাত্তি¡ক অববাহিকায় গ্যাস ও তেল উভয়ের উপস্থিতি থাকতে পারে। তবে গ্যাসের আগুন জ্বলছে বলেই সেখানে তেলের মজুদ রয়েছে, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তেলের অস্তিত্ব শনাক্ত করতে উৎসশিলা, ভূগর্ভস্থ গঠন ও হাইড্রোকার্বনের নমুনা বিশ্লেষণ প্রয়োজন। এখন পর্যন্ত ইনানীতে তেলের উপস্থিতি বা মজুদের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিতভাবে গ্যাস নির্গমন অব্যাহত থাকলে অগ্নিকাÐ, বিস্ফোরণ ও পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে। আবার যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া হঠাৎ আগুন নিভিয়ে বা গ্যাসের মুখ বন্ধ করে দেওয়াও বিপজ্জনক। এ কারণে কূপের চাপ, গ্যাসের প্রবাহ ও ভূগর্ভস্থ অবস্থার প্রকৃতি যাচাই করে বিশেষজ্ঞদের তত্ত¡াবধানে নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা জরুরি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও কূপ নিয়ন্ত্রণের পুরো সময় অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার, গ্যাস শনাক্তকরণ এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গ্যাস প্রবাহ অব্যাহত থাকায় অগ্নিকাÐ বা অন্যান্য দুর্ঘটনা মোকাবেলায় দুর্ঘটনাস্থল পরিবেষ্টন করে বিশেষ সতর্কতা জারি রাখা হয়েছে।

ঘটনার পর দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মো. আ. মান্নানের নির্দেশনায় ঘটনাস্থলের চারপাশে ২০০ মিটার ব্যাসার্ধ জুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উৎসুক জনতার ভিড় এড়াতে পুলিশ মোতায়েন পাশাপাশি সাধারণ মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ওই সীমানার ভেতর দিয়াশলাই, লাইটার ব্যবহার বা স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন সব ধরনের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

দেশীয় খনিগুলোতে গ্যাসের উৎপাদন ক্রমেই কমতে থাকায় ইনানীর এই সম্ভাবনাকে জাতীয় জ্বালানি খাত ও অর্থনীতির জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্ট। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে ইনানীর এই ঘটনা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

জাবেদ আবেদীন শাহীন কক্সবাজার