ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এর সভাপতিত্বে এই সভা হয়েছে।
সভায় দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মুকসুদুস সালেহীন,অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বনিক সমিতির সাবেক আহবায়ক নজরুল ইসলাম দুলাল,এনসিপি সমন্বয়কারী আতিকুর রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলী, যুবদল নেতা ফারুক হোসাইন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।