প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বৃক্ষরোপন করা হয়। স্থানীয় মোলং বাজার হাইস্কুল মাঠে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

এতে প্রধান বক্তা ছিলেন সাদুল্যাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন। ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান প্রধান এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুর রশিদ।

মোলং বাজার হাইস্কুল মাঠে সাদুল্যাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠুনের সভাপতিত্বে বৃক্ষরোপন পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম মিয়া, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সরকার নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন রাখু।

প্রধান অতিথি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে উপস্থিত সকলকে উদাত্ত আহবান জানান।