ময়মনসিংহের হালুয়াঘাটে বিড়ইডাকুনী পপুলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সমিতির কার্যালয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিড়ইডাকুনী পপুলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মি. নথনীয় রেমার সভাপতিত্বে এবং সমিতির সম্পাদক মো. সুজন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কাল্‌ব ব্যবস্থাপক মাসুদ রানা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আবুল হাশিম,হালুয়াঘাট কাল্‌ব ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, বিড়ইডাকুনী পপুলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক তোফাজ্জল হোসেন,গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কাদির আহমেদ,হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জুবায়েদ হোসেন,দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফরিদ ম্রং,সহ বিড়ইডাকুনী পপুলার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা, সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সমিতির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।