ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির- সীডস প্রকল্পের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় মোট আটটি সংলাপ কেন্দ্রে একযুগে অনুষ্ঠিত হয় ।
আয়োজিত সংলাপগুলো অনুষ্ঠিত হয় গোলাপ সংলাপ কেন্দ্র, রান্ধুনিকুরা; প্রজাতি সংলাপ কেন্দ্র, সংরা; শাপলা সংলাপ কেন্দ্র, বড়দাসপাড়া; অগ্রগতি সংলাপ কেন্দ্র, যোকাবিলেরকান্দা; নবদিগন্ত সংলাপ কেন্দ্র, মাজরাকুড়া; শিখার আলো সংলাপ কেন্দ্র, কাতলমারি; জুই সংলাপ কেন্দ্র, চরবাঙ্গালিয়া এবং জবা সংলাপ কেন্দ্র, মহাজনিকান্দা-এ।
সংলাপে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মাদকের ভয়াবহতা, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা এবং ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংলাপে কিশোরী, এসএসটি কমিটির সদস্য, সিবিও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
