ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধা আয়েশা বেগমকে হত্যার ঘটনায় অভিযুক্ত নাতি ইমাম হোসইন তামজিদ খানকে গ্রেপ্তার দাবিতে শনিবার সকালে মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কের জারুইতলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অভিযুক্ত ইমাম হোসইন তামজিদ খানকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করা হয়। মানববন্ধন চলাকালে ২০ মিনিট উল্লেখিত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সদও উপজেলার পাইকপাড়া গ্রামের ৮০ বছর বয়সি আয়েশা বেগম। পরদিন বাড়ির কাছের ডোবায় তার লাশ পাওয়া যায়। স্বজনরা জানতে পারেন মাদকের টাকা জন্য আয়েশা বেগমের সম্পর্কে নাতি তামজিদ এই হত্যাকান্ড ঘটায়। মাদকের সেবনের টাকা জোগাড় করার জন্য স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তাকে হত্যা করে বস্তাবন্দি করা হয়। পরে লাশ ডোবায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় আয়েশা বেগমের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে হত্যাকান্ডের বিচার চেয়ে শনিবারের কর্মসূচিতে এলাকাবাসীর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ঘটনার তদন্ত করে দ্রæত তামজিদকে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসুদেব ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল ভ‚ঁইয়া, মোঃ নাজমুল খান, মোঃ হেলিম মিয়া, বাবুল খান, জসিম উদ্দিন. মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাদকের আগ্রাসন থেকে এ যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের কারণে একজন বৃদ্ধাকে এভাবে খুন করা হলো। আমরা অভিযুক্ত তামজিদ খানকে দ্রæত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।
নিহত আয়েশা বেগমের ভাতিজা নাজমুল খান বলেন, ‘আমার চাচীকে হত্যা করা হয়েছে। মূলত মাদকের টাকা জোগাড় করতে তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। এ সময় চাচী সব কিছু বলে দিবে বলায় তাকে হত্যা করে বস্তাবন্দি করে রাখে তামজিদ। আমরা তামজিদের ফাঁসি দাবি করছি।
