কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ভিতরবন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর এড.মোঃ বজলুর রশিদ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার (৭ জুলাই ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
নতুন সভাপতি হিসেবে তাঁর মনোনয়নে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ভিতরবন্দ কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগেশ্বরীর মনোনয়ন পরিবর্তন করে মোঃ বজলুর রশিদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গভর্নিং বডির বর্তমান মেয়াদ ২৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
সভাপতি হিসাবে পিপি এড.বজলুর রশীদের খবরে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকতা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছাস বিরাজ করছে।
এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি বর্তমান পিপি এড.মোঃ বজলুর রশিদ বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সবার সহযোগিতা নিয়ে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। ভিতরবন্দ কলেজকে আরও এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করব।
ভিতরবন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন পিপি এড.বজলুর রশিদ।