ময়মনসিংহের হালুয়াঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার কিসমত নড়াইল পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালিমের জরাজীর্ন গুদাম ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় ।

হালুয়াঘাট থানার ওসি মুহাম্মাদ ফেরদৌস আলম
জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

ডিএন/হা