ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি কর্মী মঞ্জুরুল হক হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাউতি গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ধোবাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ গ্রহন করে হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম নয়ন, নিহত মঞ্জুরুল হকের ভাই নুরুল হক। এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,যুবদল নেতা আমিনুল ইসলাম,ফারুক হোসাইন,ওবায়দুল হক প্রমূখ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।নিহতের পরিবারের দাবি, মঞ্জুরুল হক হত্যায় আবু সাইদ, হাসেম মেম্বারসহ ১০ জনের একটি টিম হত্যায় জড়িত ছিল। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার নির্যাতন করে আসছে।