দেশের পেশাজীবী প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর টাঙ্গাইল সাব-সেন্টারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জেলার প্রকৌশলীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানভির ইল হাসান তমাল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল এবং সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।
টাঙ্গাইল সাব-সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল পিডিবির সুপারিনটেন্ডিং প্রকৌশলী মো. ওবায়দুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইশতিয়াক ইকবাল হিমেল।
সভায় টাঙ্গাইল সাব-সেন্টারের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, প্রকৌশলীদের পেশাগত সুযোগ-সুবিধা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) এবং বেসরকারি খাতের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
