পটুয়াখালীর বাউফল উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করে Distressed Children & Infants International এবং Rights and Sight for Children।

ক্যাম্পে মোট ৬৮৪ জন অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী, ২৭ জন নেত্রনালীর সমস্যায় আক্রান্ত এবং ৩১৯ জনকে চশমার জন্য শনাক্ত করে চশমা প্রদান করা হয়। এছাড়া ৩১৪ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

ছানি আক্রান্ত রোগীদের আগামী ২ মে Ispahani Islamia Eye Institute and Hospital-এ বিনামূল্যে অপারেশন করা হবে।

ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে Shahanshah Hazrat Syed Ziaul Haq Maizbhandari (K.) Trust।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন,
“ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করা।”