মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর স্কুল পর্যায়ে বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে ওই আয়োজনের উদ্বোধন করা হয়।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত দৌড়, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্ট দিয়ে খেলার শুভ উদ্ভোদন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার আলম নয়ন, ছাত্রনেতা ফরিদ আহমেদ, পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকারসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান, সহকারী শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করা হয়েছে। সুষ্ঠু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য খেলোয়াড় নির্বাচনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।