ছাত্রদল। নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাঁড়িয়ে ধান কাটার জন্য নির্দেশ দেন। এরই অংশ হিসেবে সোমবার মদন উপজেলা ছাত্রদল এ কর্মসূচি হাতে নেয়।
এ সময় মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছাত্রদল নেতারা জানান, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।