কিশোরগঞ্জের নানা আয়োজনে উদযাপিত হলো সময় টিভির ১৫ তম বর্ষপূর্তি।

এ উপলক্ষে শুক্রবার রাত ৮ ঘটিকায় শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সময় টেলিভিশনের কিশোরগঞ্জের রিপোর্টার নূর মোহাম্মদের সঞ্চালনায় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।

তিনি ছোট্ট শিশু স্পর্শকে সাথে নিয়ে সময় টিভির জন্মদিনের কেক কাটেন।

এ সময় মাজহারুল ইসলাম এমপি বলেন, সময়ের প্রয়োজনে সময় টিভির জন্ম হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সময় টেলিভিশন। তাই সময়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চীফ ও যমুনা টিভি র স্টাফ রিপোর্টার এ টি এম নিজাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, শ্রী শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খাঁন চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আলম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম পিংকু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সরফ উদ্দিন জীবন, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, ৭১ টিভি জেলা প্রতিনিধি সালেক হোসেন রনি, দ্য ডেইলী ইকোনমিক পোস্ট এবং আয়না টিভির জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মেহবুব মনি, ন্যাশন ভয়েস ২৪ এর বিশেষ প্রতিনিধি তারেক হাসান, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজন, এন টিভি অনলাইন এর কিশোরগঞ্জ -হোসেনপুর প্রতিনিধি আদি ইসলাম রাকিব, সময়ের কণ্ঠস্বর এর জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, খবর সংযোগ এর জেলা প্রতিনিধি মেরাজ নাছিম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, বাংলা ভিশনের ভিডিও জার্নালিস্ট মনির হোসেন, সময় টিভির ভিডিও জার্নালিস্ট রুবেল হোসাইন, স্টার নিউজ এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, গ্রিন টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময় টেলিভিশন জন্ম থেকেই তার কমিটমেন্টের প্রতি বিশেষ যত্নশীল। তাই গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সময়। এই পথ চলা অব্যাহত থাকবে বলেও মনে করেন বক্তারা। তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে সময় টেলিভিশন যুগ যুগ ধরে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে।