চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসকররা বাজারে অভিযান চালিয়ে অবৈধ মজুত করা ৯৬৩ বস্তা সার জব্দ করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর সোয়া ১ টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ মজুত করা এসব সার জব্দ করে উপজেলা কৃষি অফিসার। 

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের খাসকররা বাজার এলাকায় আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার সময় আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, অতিরিক্ত কৃষি অফিসার সাবরিনা মুজাইন নাবিলা এবং খাসকররা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে বাজার থেকে  ৯৬৩ বস্তা অবৈধ মজুদকৃত সার জব্দ করা হয়। 

মধ্যে মেসার্স সঞ্চিতা ট্রেডার্স থেকে ৩৬৭ বস্তা, মেসার্স রিয়া ট্রেডার্স: ৬৪ বস্তা, মোঃ হাবিবুর রহমান ২৫৩ বস্তা, মেসার্স কৃষি কল্যাণ এগ্রো ২২৯ বস্তা,মেসার্স শারমিন ট্রেডার্স ৩০ বস্তা সর্বমোট ৯৬৩ বস্তা জব্দ করার পর খাসকররা বাজার কমিটির হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত সোমবার আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স মিনারুল স্টোর থেকে ৩’শ বস্তা সরকারি সার জব্দ করা হয়।