ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং সাবেক মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিলের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিন হোসেনসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী।
মিছিল থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে অবিলম্বে সকল রায় বাতিলের দাবি জানানো হয়।