বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে ওই শুভেচ্ছা জানানো হয়৷ এর আগে দুপুরে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বাকৃবির ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা, অধ্যাপক ড. আনিসুজ্জামান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস. এম. লুৎফুল কবিরসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকেই।

অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, নবনিযুক্ত উপাচার্যের মেধা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে বাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতায় ওয়ান হেলথ, খাদ্যনিরাপত্তা, কৃষি, প্রাণিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা আরও বিকশিত হবে বলে আমরা বিশ্বাস করি।